ছ’মাসের বিবাহিত যুবককে খুন! মামাতো বোনকে বিয়ের পর শ্বশুরবাড়িতেই চরম পরিণতি
October 6, 2025
October 7, 2025

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় চাঞ্চল্য, মাত্র ছ’মাস আগে মামাতো বোনকে ভালোবেসে বিয়ে করা যুবক রাকিবুল্লা মোল্লার (২১) মৃতদেহ উদ্ধার হয়েছে শ্বশুরবাড়ি থেকে। তাঁকে খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। ইতিমধ্যেই পাঁচজনের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।