৭২ ঘণ্টা ডিউটির পর ঘরে ফিরতেই স্বামীর ওপর চড়াও স্ত্রী, কী ঘটল ভাইরাল ভিডিওতে?

পেশাগত জীবন বনাম পারিবারিক দায়িত্বের সংঘাত ফের সামনে এনেছে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও। ৭২ ঘণ্টার দীর্ঘ শিফট শেষে ক্লান্ত রেলকর্মী স্বামী ঘরে ফিরতেই তাঁর ওপর ক্ষোভে ফেটে পড়েন স্ত্রী, অভিযোগ করেন, স্বামী বাড়িতে সময় দিচ্ছেন না এবং সংসারের সমস্ত দায়িত্ব তাঁকেই সামলাতে হচ্ছে। ভিডিওটিতে ওই ব্যক্তি এতটাই অবসন্ন ছিলেন যে তিনি স্ত্রীর মন্তব্যের কোনো উত্তরও দিতে পারেননি। এই দৃশ্য দেখে অনেকেই পুরুষদের মানসিক স্বাস্থ্য ও তাঁদের আত্মত্যাগের দিকটি নিয়ে সমাজমাধ্যমে প্রশ্ন তুলেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *