দেশের সবচেয়ে বড় রেইড, ১৮ ঘণ্টা ধরে নোট গুনতে হয়েছিল ৪৫ জনকে
October 6, 2025
October 7, 2025

বলিউডের জনপ্রিয় ছবি ‘রেইড’ যে সত্য ঘটনা অবলম্বনে তৈরি, সেই অভিযানটি ছিল ভারতের ইতিহাসে সবচেয়ে বড় আয়কর হানা। ১৯৮১ সালের ১৬ জুলাই, উত্তর প্রদেশের কানপুরের প্রভাবশালী ব্যবসায়ী ও প্রাক্তন সাংসদ সর্দার ইন্দর সিংয়ের বাড়িতে এই মেগা রেইড চালানো হয়। ৯০ জনেরও বেশি আয়কর কর্মকর্তা ও ২০০ জন পুলিশের দল দুই দিন তিন রাত ধরে অভিযান চালায় এবং ১.৬০ কোটি টাকা নগদ ও প্রায় ৭৫০ তোলা সোনা উদ্ধার করে। উদ্ধার হওয়া টাকা গোনার জন্য রিজার্ভ ব্যাঙ্কের কর্মী সহ ৪৫ জনের একটি দলকে ১৮ ঘণ্টা সময় দিতে হয়েছিল। এই বিশাল অভিযানের পর ইন্দর সিং এবং তাঁর পরিবারের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয় ও তাঁরা আইনি জটিলতার মুখে পড়েন।