চার সন্তানকে ছেড়ে প্রেমিকের সঙ্গে চম্পট! বরের জমানো টাকা নিয়ে পালালেন স্ত্রী

মধ্যপ্রদেশের ছতরপুরে চার সন্তানের জননী এক মহিলা স্বামীকে প্রতারণা করে তার দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন। জানা গেছে, রাজরাম এবং তার স্ত্রী রামদেবীর ১১ বছরের বিবাহিত জীবন ছিল। তাদের চার মেয়ে। বৃহস্পতিবার সকালে ছতরপুর বাসস্ট্যান্ডে ঘটে এই ঘটনা, যখন রাজরাম তার পরিবারকে নিয়ে দিল্লি থেকে গ্রামে ফিরছিলেন। কৌশলে স্বামীকে শৌচাগারে পাঠান রামদেবী। রাজরাম ফিরে এসে দেখেন, তার স্ত্রী রামদেবী সেখানে নেই এবং তার দূর-সম্পর্কের আত্মীয়, প্রেমিক সুনীল শ্রীভাসের সঙ্গে পালিয়ে গেছেন।
স্বামী রাজরাম অভিযোগ করেছেন, স্ত্রী রামদেবী শুধু তাকে একা ফেলে যাননি, মেয়ের বিয়ের জন্য জমানো ৭৪,০০০ টাকাও সঙ্গে নিয়ে গেছেন। পাঁচ বছর ধরে তাদের মধ্যে প্রেম চলছিল বলে দাবি করেন স্বামী। রাজরাম সিটি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করার পর, ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ কুজুর ঘটনাটির তদন্ত এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে, রামদেবীর বাবা-মা তার সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন।