পৃথিবীর দিকে ধেয়ে আসছে 3I/Atlas, নাসা জানাল অক্টোবর মাসে কী ঘটবে
October 6, 2025
October 7, 2025

তীব্র গতিতে ধেয়ে আসা আন্তঃনাক্ষত্রিক ধূমকেতু 3I/Atlas নিয়ে ছড়িয়েছে আতঙ্ক। তবে মার্কিন মহাকাশ সংস্থা নাসা (NASA) স্পষ্টভাবে জানিয়েছে, ঘণ্টায় ২,২১,০০০ কিলোমিটার বেগে ছুটে চলা এই মহাজাগতিক বস্তুটি পৃথিবীর জন্য কোনও হুমকি নয়। এটি সৌরজগতের বাইরে থেকে আসা তৃতীয় পরিচিত বস্তু এবং ২০২৫ সালের ১ জুলাই ATLAS টেলিস্কোপে এটি প্রথম শনাক্ত হয়। নাসা জানিয়েছে, ধূমকেতুটি ৩০ অক্টোবর সূর্যের নিকটতম অবস্থানে পৌঁছালেও পৃথিবী থেকে ২৭ কোটি কিলোমিটারের বেশি দূরে থাকবে, ফলে কোনও সংঘর্ষের আশঙ্কা নেই।