আফ্রিকার রাজার কাণ্ড, ১৫ স্ত্রী ও ১০০ ভৃত্য নিয়ে প্রাইভেট জেটে নামতেই আবুধাবি বিমানবন্দরে হইচই
October 6, 2025
October 7, 2025

আফ্রিকার শেষ পূর্ণ রাজতন্ত্র এসওয়াটিনি-র (পূর্বের সোয়াজিল্যান্ড) রাজা Mswati III সম্প্রতি আবু ধাবি বিমানবন্দরে অবতরণ করার পরই হইচই ফেলে দেন। ১০ জুলাই, ২০২৫-এর এই ঘটনায় রাজা তাঁর ব্যক্তিগত জেট থেকে নামেন ঐতিহ্যবাহী পোশাকে, সঙ্গে ছিলেন তাঁর ১৫ জন স্ত্রী, ৩০ সন্তান এবং প্রায় ১০০-র বেশি ভৃত্য। ব্যবসায়িক বৈঠকের জন্য তাঁর এই সফর, কিন্তু তাঁর বিশাল রাজকীয় বহর ও বিলাসবহুল জীবনযাপন দেখে সবাই অবাক হয়েছেন, বিশেষত যেখানে এসওয়াটিনি-র অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নীচে বসবাস করেন।