তোয়ালেতে থাকা ‘ওই’ স্ট্রিপটি কেন দেওয়া হয়, ৯০ শতাংশ মানুষই জানেন না আসল কারণটা
October 6, 2025
October 7, 2025

প্রতিদিন ব্যবহার করা তোয়ালের নীচে থাকা ‘ডবি বর্ডার’ বা স্ট্রিপটি কেন থাকে, এই প্রশ্ন সম্প্রতি এক্স প্ল্যাটফর্মে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার উত্থাপন করার পর বিষয়টি আলোচনায় আসে। অনেকেই এটিকে ভাঁজ করা বা দ্রুত শুকানোর জন্য সহায়ক মনে করলেও, আমেরিকান তোয়ালে বিক্রেতা টাওয়েল হাবের (Towel Hub) মতে, তোয়ালের দু’পাশে থাকা এই স্ট্রিপটির মূল উদ্দেশ্য হলো এটিকে একটি সুন্দর ও আকর্ষণীয় চেহারা দেওয়া, যা সম্পূর্ণরূপে আলংকারিক। বিশেষ করে বড় বা বিলাসবহুল তোয়ালেতে এটি তোয়ালেটিকে স্টাইলিশ লুক দিতে সাহায্য করে এবং ধরে রাখতে সুবিধা হয়।