‘মিলেমিশে থাকার’ ফাঁদ! স্ত্রী-শাশুড়িকে ডেকে পাথর দিয়ে খুন করে লেবু বাগানে পুঁতে দিল স্বামী

ওডিশার ময়ূরভঞ্জে ‘গেট টুগেদারের’ অজুহাতে স্ত্রী সোনালী দালাল ও শাশুড়ি সুমতি দালালকে বাড়িতে ডেকে আনে দেবাশীষ পাত্র। গত ১৯ জুলাই রাতে ঘুমন্ত অবস্থায় পাথর দিয়ে নৃশংসভাবে দু’জনকেই হত্যা করে সে। এরপর বাড়ির পেছনের লেবু বাগানে লাশ দুটি পুঁতে তার উপর কলাগাছ লাগিয়ে দেয়। এই ভয়াবহ জোড়া খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই গ্রামজুড়ে নেমে এসেছে চরম স্তব্ধতা; অভিযুক্ত দেবাশীষ পাত্র বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *