পৃথিবীর ‘মৃত্যুদিন’ জানা গেল, আর কত বছর বাদে নিশ্চিহ্ন হবে প্রাণ
October 6, 2025
October 7, 2025

তোহো বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নতুন গবেষণা অনুযায়ী, পৃথিবীর অক্সিজেনসমৃদ্ধ বায়ুমণ্ডলের আয়ু আর সর্বোচ্চ এক বিলিয়ন (১০০ কোটি) বছর। নেচার জিওসায়েন্স-এ প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, সূর্যের ক্রমশ উজ্জ্বল হওয়া ও কার্বন চক্রের পরিবর্তনের কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড কমতে থাকবে এবং তাপমাত্রা বাড়বে। সুপারকম্পিউটার সিমুলেশনে দেখা গেছে, প্রায় এক বিলিয়ন বছরের মধ্যে পৃথিবী থেকে অক্সিজেন প্রায় বিলীন হয়ে যাবে, যা জীবজগতের অস্তিত্বের সমাপ্তি টানবে।