ঘুমের মধ্যে বীভৎস কামড়! ধড়ফড় করে উঠে আলো জ্বালাতেই ঢুকে গেল প্যান্টের পকেটে বিষধর!

নদিয়ার শান্তিপুর হেমায়েতপুরে রাতে ঘুমন্ত অবস্থায় এক যুবককে সাপে কামড়ায়। ডান হাতে কামড়ানোর পর সাপটি আচমকা তাঁর প্যান্টের পকেটে ঢুকে গেলে, রাহুল মির্জা নামে ওই যুবক ভয় না পেয়ে নিজেই সেটিকে বের করে মেরে ফেলেন। এরপর সাহসিকতার সঙ্গে সেই মৃত সাপটিসহ তিনি প্রথমে শান্তিপুর এবং পরে কল্যাণীর জেএনএম হাসপাতালে পৌঁছান। দ্রুত চিকিৎসার কারণে বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *