আঙুলের মাপই বলে দেবে মস্তিষ্ক কতটা উন্নত, চমকপ্রদ তথ্য জানাল নতুন গবেষণা
October 6, 2025
October 7, 2025

মানুষের বিবর্তন নিয়ে নতুন গবেষণায় চমকপ্রদ তথ্য সামনে এসেছে, যা ইঙ্গিত করে যে মানব মস্তিষ্ক ও হাত একসঙ্গে বিকশিত হয়েছিল। ‘কমিউনিকেশনস বায়োলজি’-তে প্রকাশিত একটি গবেষণায় ৯৪টি প্রাইমেট প্রজাতির উপর বিশ্লেষণ করে দেখা গেছে, লম্বা বুড়ো আঙুলযুক্ত প্রাইমেটদের কোনো জিনিস ভালো করে ধরার ক্ষমতা যেমন বেশি, তেমনই তাদের মস্তিষ্কও তুলনামূলকভাবে বড় হয়। এই সম্পর্কটি শুধুমাত্র মানুষের ক্ষেত্রে নয়, অনেক প্রাইমেটের ক্ষেত্রেই প্রযোজ্য। এর থেকে বিজ্ঞানীরা অনুমান করছেন যে উন্নত মস্তিষ্ক এবং হাতে উন্নত কাজ করার ক্ষমতা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত।