ওকে ছাড়া থাকতে পারব না, আত্মীয়ের বাড়িতে ঘনিষ্ঠতা, দুই তরুণীর ‘পালিয়ে বিয়ে’
October 6, 2025
October 7, 2025

উত্তরপ্রদেশের অম্বেডকরনগরে এক ভিন্ন প্রেমের কাহিনি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। আজমগড়ের এক যুবতী মাসখানেক আগে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে তাঁর ২৭ বছর বয়সী মেয়ের প্রেমে পড়েন। এরপর একদিন দুজনে স্কুটিতে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রয়াগরাজ থেকে তাঁদের খুঁজে বের করে। কিন্তু পুলিশ ও পরিবারের সামনেই দুই তরুণী একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় থাকেন এবং তাঁরা সমলিঙ্গ বিবাহ করেছেন বলে দাবি করেন। পুলিশ সমলিঙ্গ বিবাহের বিষয়টি নিশ্চিত না করলেও তদন্ত শুরু করেছে।