জন্মিলে মরিতে হবে, এই নিয়ম খাটে না পৃথিবীর যে প্রাণীর ক্ষেত্রে! নামটা শোনামাত্রই তাজ্জব হয়ে যাবেন
October 6, 2025
October 7, 2025

জীববিজ্ঞানীদের মতে, ‘টারিটোপসিস ডোরনি’ (Turritopsis dohrnii) নামক ক্ষুদ্র এক জেলিফিশ হলো পৃথিবীর একমাত্র প্রাণী যা জৈবিকভাবে অমর। এই জেলিফিশ পরিণত দশা থেকে বার্ধক্যের উল্টো পথে গিয়ে আবার তার জীবনের প্রাথমিক পর্যায়ে বা ‘পলিপ দশায়’ ফিরে আসতে পারে এবং এভাবে বারবার নিজেকে রূপান্তরিত করে। আঘাত বা অসুস্থতা থেকে বাঁচতে এটি এমন ‘ব্যাকওয়ার্ড এজিং’ প্রক্রিয়া শুরু করে, ফলে বয়স বাড়ার কারণে এর মৃত্যু হয় না; যদিও অন্য কোনও প্রাণী দ্বারা শিকার হলে বা বড় রোগে আক্রান্ত হলে এটি মারা যেতে পারে।