নারী না পুরুষ, কার চোখের পাতা বেশি পড়ে, গবেষণা বলছে চাঞ্চল্যকর তথ্য
October 6, 2025
October 7, 2025

চোখ পিটপিট করা একটি স্বাভাবিক শরীরবৃত্তীয় প্রক্রিয়া, যা চোখকে পরিষ্কার রাখতে সাহায্য করে। কিন্তু নারী ও পুরুষের মধ্যে কে বেশিবার এই কাজটি করেন, সেই প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞরা। সাম্প্রতিক গবেষণার রিপোর্ট অনুযায়ী, প্রতি মিনিটে চোখের পাতা ফেলার ক্ষেত্রে পুরুষদের চেয়ে নারীরা উল্লেখযোগ্যভাবে এগিয়ে আছেন। রিপোর্টে বলা হয়েছে, একজন মহিলা যেখানে মিনিটে প্রায় ১৯ বার চোখের পাতা ফেলেন, সেখানে একজন পুরুষ ফেলেন মাত্র ১১ বার। এই তথ্য বয়স্ক ও কমবয়সী মহিলাদের ক্ষেত্রেও ভিন্ন হতে পারে বলে জানাচ্ছেন গবেষকেরা।