বন্দে ভারত ট্রেনে কান্না, ‘স্যালারি বাকি’, ভিডিও পোস্ট করে চাকরি খোয়ালেন ভেন্ডর
October 6, 2025
October 7, 2025

দেশের দ্রুততম সেমি হাই-স্পিড বন্দে ভারত এক্সপ্রেসের এক ভেন্ডর সম্প্রতি ট্রেনের কামরায় বসে ক্যামেরার সামনে কেঁদে ফেলেন, দাবি করেন তাঁর ও সহকর্মীদের প্রায় দেড় মাসের বেতন বকেয়া রয়েছে ঠিকাদার কো ম্পা নির কাছে। অসহায় ওই যুবক ভিডিওতে ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, বকেয়া বেতন চাওয়ায় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং অন্য জিএম-দেরও তাঁকে নিয়োগ না করার জন্য বলা হচ্ছে; এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং আইআরসিটিসি ভেন্ডরের অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে।