টিটি টিকিট দেখতে এসে ইনস্টাগ্রামে ফলো রিকোয়েস্ট, যুবতীর ভয়াবহ অভিজ্ঞতা ভাইরাল

ট্রেনে টিকিট পরীক্ষার নাম করে এক তরুণীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল এক টিকিট পরীক্ষকের (TTE) বিরুদ্ধে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। রেডিটে ওই তরুণী তাঁর অভিজ্ঞতা শেয়ার করে জানিয়েছেন, টিকিট চেকের কিছুক্ষণ পরেই টিটিই তাঁর ইনস্টাগ্রামে ফলো রিকোয়েস্ট পাঠান। তাঁর সন্দেহ, রিজার্ভেশন চার্ট থেকে টিটিই তাঁর নাম ও অন্যান্য তথ্য সংগ্রহ করেছেন। ঘটনাটিকে অত্যন্ত অদ্ভুত ও অস্বস্তিকর আখ্যা দিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, রেল কর্মীদের এই ধরনের আচরণ কতটা স্বাভাবিক। এই ঘটনায় যাত্রী নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *