জেনারেল কোচে টয়লেট থেকে ফিরেই মহিলার চিৎকার, ৬ বছরের ছেলে নিখোঁজ, জিআরপি-র তৎপরতা
October 6, 2025
October 7, 2025

বিহারের পটনা জংশনে কোটা-পটনা এক্সপ্রেসের জেনারেল কামরায় টয়লেট থেকে বেরিয়েই বছর ছয়েকের ছেলেকে দেখতে না পেয়ে আতঙ্কে চিৎকার শুরু করেন এক মহিলা। স্বামীর মৃত্যুর পর বাপেরবাড়ি যাওয়ার পথে তিনি এক অপরিচিত যাত্রীর কাছে ছেলেকে রেখে ওয়াশরুমে যান। ফিরে এসে দেখেন, ছেলে এবং সেই ব্যক্তি দুজনেই নিখোঁজ। শিশু অপহরণের এই চাঞ্চল্যকর ঘটনায় জিআরপি দ্রুত স্টেশনের গেট সিল করে ও সিসিটিভি ফুটেজ স্ক্যান করে তল্লাশি শুরু করেছে।