বরফ নাকি ‘নিট’, হুইস্কির সেরা স্বাদের গোপন কথা ফাঁস, নতুন গবেষণায় চমক
October 6, 2025
October 7, 2025

হুইস্কির আসল স্বাদ পেতে কতটা জল মেশানো উচিত, এই বিতর্ক দীর্ঘদিনের। কিন্তু সুইডিশ গবেষণা বলছে, স্কচ হুইস্কিতে ২০ শতাংশ জল যোগ করলে তার স্বাদ-গন্ধ হয় অতুলনীয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ৬০ এমএল হুইস্কিতে ১২ এমএল জল মেশানো উপযুক্ত, তবে অতিরিক্ত জল মেশালে এর প্রিমিয়াম স্বাদ নষ্ট হতে পারে। উৎসবের মরশুমে পানীয়ের মান বজায় রাখতে বরফের ব্যবহার আবহাওয়ার ওপর নির্ভর করে, কিন্তু উচ্চমানের সিঙ্গেল মল্ট হুইস্কি সামান্য জল বা বরফ সহযোগে উপভোগ করা শ্রেয়।