রহস্যময় শহর: যেখানে ইট-পাথর নয়, পুরো নগরটাই তৈরি মাটি দিয়ে!
October 6, 2025
October 7, 2025

ইয়েমেনের হাদরামাউত অঞ্চলে অবস্থিত শিবাম শহর হলো বিশ্বের সেই আশ্চর্য স্থান, যেখানে ছয়-সাত তলাসহ সমস্ত বহুতল ভবন তৈরি হয়েছে মাটি দিয়ে। প্রায় ১৭০০ বছরের পুরোনো এই শহরটি তার সুউচ্চ মাটির স্থাপত্যের জন্য ‘মরুভূমির ম্যানহাটন’ নামে পরিচিত। নজরকাড়া নকশার এই ভবনগুলো শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য একটি প্রাচীর ঘেরা আয়তাকার গ্রিডে সাজানো। মানব সভ্যতার এক অনন্য নিদর্শন এই শহরটিকে ১৯৮২ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়।