বয়সে ২১ বছরের ছোট ওয়েটারের প্রেমে প্রবীণা, চরম সত্যিটা প্রকাশ্যে আসতেই তুলকালাম
October 6, 2025
October 7, 2025

৬৫ বছর বয়সী ব্রিটিশ মহিলা জিনা গ্যাম্বিয়াতে ছুটি কাটাতে গিয়ে ৪৪ বছর বয়সী ওয়েটার এব্রিমার প্রেমে পড়েন। ২১ বছরের এই বিশাল ফারাক থাকা সত্ত্বেও তাঁদের সম্পর্ক টিভিতেও দেখানো হয়। তবে এব্রিমা সমাজমাধ্যমে নেই বলে দাবি করলেও জিনার নাতনি তাঁর ফেসবুক প্রোফাইল খুঁজে বের করেন, যেখানে বহু মহিলা বন্ধুর উপস্থিতি ছিল। এমনকি এব্রিমার এক ‘বোন’-কে তাঁর স্ত্রী বলে সন্দেহ করেন জিনা, কারণ ওই মহিলার পুত্র তাঁকে ‘পাপা’ বলে ডাকত। প্রতারণার অভিযোগ উঠলেও, শেষ পর্যন্ত দু’জনেই সম্পর্কটিকে আরও একটি সুযোগ দিয়ে একসঙ্গে থাকার পরিকল্পনা করছেন।