শপিং মলের বিলের কাগজে লুকিয়ে ‘নীরব ঘাতক’! অন্তঃসত্ত্বাদের জন্য মারাত্মক বিপদ
November 19, 2025

শপিং মলের থার্মাল কাগজে তৈরি বিলের মাধ্যমে শরীরে ঢুকছে বিসফেনল (BPA/BPS) নামক ক্ষতিকারক রাসায়নিক, যা হরমোনের ভারসাম্য নষ্ট করে স্তন ক্যানসার ও অন্যান্য রোগের ঝুঁকি বাড়ায়। এই রাসায়নিক দ্রুত রক্তে মিশে যায় এবং বিশেষত গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ভ্রূণের স্বাভাবিক বিকাশ ব্যাহত করে, ফলে শিশুর অঙ্গ-প্রত্যঙ্গ সুগঠিত না হওয়া বা কম ওজন নিয়ে জন্ম নেওয়ার মতো মারাত্মক প্রভাব দেখা দিতে পারে। তাই বিল স্পর্শ করার পর সাবান দিয়ে হাত ধোওয়া এবং ডিজিটাল বিল ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।