সকালে আপেল খেলেই মিলবে সবচেয়ে বেশি উপকার! কেন জানেন?
November 19, 2025

প্রতিদিন সকালে হালকা জলখাবারের পর আপেল খেলে তার সর্বোচ্চ স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় বলে জানাচ্ছে আয়ুর্বেদ শাস্ত্র ও আধুনিক গবেষণা। পর্যাপ্ত ফাইবার ও পেকটিন সমৃদ্ধ এই ফলটি সকালে গ্রহণ করলে তা হজমশক্তি বৃদ্ধি করে এবং বাওয়েল মুভমেন্ট বা মলত্যাগের প্রক্রিয়াকে কার্যকরভাবে সচল রাখতে সাহায্য করে, যা পাকস্থলীকে সুস্থ রাখে।