কখন বুঝবেন সম্পর্কে বিরতি প্রয়োজন, জানুন এই তথ্যে
October 6, 2025
October 7, 2025

সম্পর্কের ক্ষেত্রে বিরতিকে আসন্ন বিচ্ছেদের পূর্ব প্রস্তুতি ভাবা হলেও এটি ‘ফুল স্টপ’-এর বদলে ‘কমা’র ভূমিকা নিতে পারে। খুব কাছাকাছি থাকার কারণে ভুল বোঝাবুঝি বাড়লে, দম বন্ধ লাগলে বা লক্ষ্যের জন্য মনোযোগের প্রয়োজন হলে এমন সাময়িক দূরত্ব অনেক সময় সম্পর্কের তিক্ততা দূর করে নতুন করে প্রাণ ফেরাতে সাহায্য করে।