৯০% পরকীয়া শারীরিক আকর্ষণ নয়, কেন মানসিক শান্তির খোঁজে অন্য পুরুষের দিকে ঝুঁকছেন নারীরা?
November 18, 2025

সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—মাত্র ১০ শতাংশ বিবাহবহির্ভূত সম্পর্ক যৌনতা-নির্ভর হলেও, ৯০ শতাংশ মানুষ মূলত দাম্পত্য জীবনের একঘেয়েমি, মতের অমিল ও মানসিক প্রশান্তির অভাব থেকেই পরকীয়ায় জড়িয়ে পড়েন। ভারতেও ডেটিং অ্যাপ ব্যবহারকারী নারীদের মধ্যে এই প্রবণতা লক্ষ্যণীয়; সন্তানের ভবিষ্যৎ বা সামাজিক সম্মানের কথা ভেবে অনেকে বিবাহবিচ্ছেদ এড়িয়ে গেলেও ২০-৪০ শতাংশ ডিভোর্সের কারণ এই বিশ্বাসঘাতকতা।