UPI-তে টাকা দিতে না পারায় যাত্রীর কব্জি থেকে ঘড়ি ছিনতাই! রেলের কামরায় চাঞ্চল্য
November 18, 2025

শনিবার জব্বলপুর স্টেশন থেকে ট্রেন ছাড়ার সময় সিঙাড়ার দাম UPI-এর মাধ্যমে মেটাতে ব্যর্থ হওয়ায় এক বিক্রেতা যাত্রীর হাত থেকে ঘড়ি ছিনতাই করেন বলে অভিযোগ। পশ্চিম মধ্য রেলওয়ের সিপিআরও নিশ্চিত করেন যে, দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত বিক্রেতা সন্দীপ গুপ্তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার লাইসেন্স বাতিল করা হয়েছে।