সম্পর্ক টিকিয়ে রাখতে নতুন ট্রেন্ড ‘এয়ারপোর্ট ডিভোর্স’

সম্পর্কের স্থিতিশীলতা রক্ষায় এক নতুন ট্রেন্ড জনপ্রিয় হচ্ছে—যার নাম ‘এয়ারপোর্ট ডিভোর্স’। ব্রিটিশ সাংবাদিক হিউ অলিভারের প্রবর্তিত এই কৌশল আসলে কোনো আইনি বিচ্ছেদ নয়; বরং ভ্রমণকালে বিমানবন্দরে সিকিউরিটি চেকের পর থেকে বিমানে ওঠার আগ পর্যন্ত সঙ্গীর সঙ্গে সাময়িক ও স্বেচ্ছামূলক বিরতি। অলিভারের মতে, এটি ভিন্ন স্বভাবের যুগলদের মধ্যে ছোটখাটো মনোমালিন্য এড়িয়ে চলার এক বুদ্ধিদীপ্ত উপায়, যা ছুটির শুরুতেই বিরক্তি দূর করে সম্পর্ককে আরও আনন্দময় ও ইতিবাচক করে তোলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *