বিশ্বকাপে পাকিস্তানের সর্বনাশ! ৬ মাসে বাজিমাত করে রাতারাতি তারকা ক্রান্তি গৌড় কে?

বিশ্বকাপে পাকিস্তানের সর্বনাশ! ৬ মাসে বাজিমাত করে রাতারাতি তারকা ক্রান্তি গৌড় কে?

আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানকে ৮৮ রানে পরাজিত করে ভারতকে দুর্দান্ত জয় এনে দিয়েছেন পেসার ক্রান্তি গৌড়। তাঁর দুরন্ত বোলিংয়ে মুখ থুবড়ে পড়ে পাক টপ অর্ডার। ম্যাচসেরার পুরস্কার জেতেন মধ্যপ্রদেশের ছতরপুর জেলার এই ২২ বছর বয়সী তারকা। এক বছর আগেও যিনি লড়ছিলেন আর্থিক অনটনের সঙ্গে, মাত্র ছয় মাসের মধ্যেই তাঁর ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে—টেনিস বল থেকে আন্তর্জাতিক ক্রিকেটের এই উত্থান গ্রামের মানুষকেও গর্বিত করেছে।

২৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের ইনিংস মাত্র ১৫৯ রানে গুটিয়ে যায়। ডান-হাতি পেসার ক্রান্তি গৌড় তাঁর ১০ ওভারের স্পেলে মাত্র ২০ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তাঁর সঙ্গে দীপ্তি শর্মাও ৩ উইকেট পান। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম্যান্সের সৌজন্যেই তিনি মহিলা প্রিমিয়ার লিগে সুযোগ পান এবং সেখান থেকে সুযোগ আসে জাতীয় দলে। বিশ্ব মঞ্চে এমন পারফর্ম্যান্সের পর ক্রান্তির গ্রামের মানুষেরা বড় পর্দায় খেলা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *