এক নিঃশ্বাসে ৯০টি কাঁচের বোতল ভাঙলেন যুবক! কেন করলেন এমন ভয়ানক স্টান্ট?

সোশ্যাল মিডিয়ায় এক যুবকের বিপজ্জনক স্টান্টের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে এক টানে প্রায় ৯০টি কাঁচের বোতল হাত দিয়ে ভেঙে ফেলতে দেখা যায়। একটি বাড়ির ছাদে বোতলগুলো সারিবদ্ধভাবে সাজানো ছিল। স্টান্টটি শুরু করে যুবকটি শেষ বোতল না ভাঙা পর্যন্ত থামেননি। এই ঝুঁকিপূর্ণ প্রদর্শনী দেখে নেটিজেনরা বিস্মিত।

@ilyaskhiladi626 নামে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে, যা এখন পর্যন্ত ৫ হাজারের বেশি লাইক পেয়েছে। অনেকে যুবকের সাহসকে কুর্নিশ জানালেও, ব্যবহারকারীরা তাঁর হাতের সুরক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আঘাতের ঝুঁকি থাকায় এই ধরনের বিপজ্জনক স্টান্ট বাড়িতে না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *