বিপদ বুঝেই সরাসরি ডাক্তারকে অ্যালার্ট! হাসপাতালে এবার ‘কন্ট্যাক্টলেস’ নজরদারি, বাঁচবে বহু প্রাণ
October 8, 2025

হরিয়ানার ফরিদাবাদে অবস্থিত ইএসআইসি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রোগীদের স্বাস্থ্যের উপর সার্বক্ষণিক নজর রাখতে চালু হল অত্যাধুনিক ‘কন্ট্যাক্টলেস পেশেন্ট মনিটরিং সিস্টেম’। এই পাইলট প্রকল্পে রোগীর শরীরে লাগানো বিশেষ সেন্সর চিপ ইসিজি, হার্ট রেট, অক্সিজেন স্যাচুরেশন এবং রক্তচাপের তথ্য ক্রমাগত রেকর্ড করবে এবং বিপদ বুঝলেই তাৎক্ষণিক সতর্কতা সরাসরি চিকিৎসকের কাছে পৌঁছে দেবে, যা ডাক্তারদের চাপ কমিয়ে সঙ্কটজনক রোগীদের সময়মতো উন্নত চিকিৎসা নিশ্চিত করবে।