সিঁদুর পরানোর মুহূর্তে বরের মোবাইলে এল ‘বিস্ফোরক’ মেসেজ, মণ্ডপ ছেড়ে দৌড়ে পালাল বর
October 8, 2025

ঝাড়খণ্ডের গিরিডিতে সিঁদুরদানের ঠিক আগে বরের মোবাইলে আসা একটি মেসেজ ঘিরে চরম নাটক শুরু হয়। মেসেজটি দেখে বর তৎক্ষণাৎ মণ্ডপ ছেড়ে পালিয়ে যান। ওই মেসেজে দাবি করা হয়, কনে আগে অন্য কারও প্রেমিকা ছিলেন এবং তার প্রেমিকের সম্প্রতি রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। এ ঘটনায় দু’পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।