শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়লেই বিপদ! প্রাকৃতিক উপায়ে এই ‘সাইলেন্ট কিলার’কে হার মানান
October 8, 2025

কোলেস্টেরল বৃদ্ধি বর্তমানে লক্ষ লক্ষ মানুষের জন্য একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা। রক্তের শিরায় এই চর্বি জমে ব্লক তৈরি করে, যা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়ায়। তবে ওষুধের ওপর নির্ভর না করে খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে প্রাকৃতিক উপায়েই একে নিয়ন্ত্রণ করা সম্ভব। হার্ভার্ড হেলথের পরামর্শ অনুযায়ী, দ্রবণীয় ফাইবার, পলিআনস্যাচুরেটেড ফ্যাট এবং প্ল্যান্ট স্টেরলযুক্ত ওটস, ডাল, বাদাম, তৈলাক্ত মাছ ও অলিভ অয়েলের মতো ১০টি খাবার নিয়মিত খাদ্যতালিকায় রাখলে খারাপ কোলেস্টেরল (LDL) উল্লেখযোগ্যভাবে কমানো যায়।