চরম নৃশংসতা স্ত্রীর! পারিবারিক বিবাদের জেরে স্বামীর গোপনাঙ্গ দাঁত দিয়ে ছিঁড়ে দিল গৃহবধূ
October 7, 2025

ছত্তিশগড়ের রায়গড়ে ভয়াবহ পারিবারিক বিবাদ। লৈলুঙ্গা থানা এলাকায় স্বামী-স্ত্রীর ঝগড়ার চরম পরিণতিতে, রাগের মাথায় স্ত্রী স্বামীর যৌনাঙ্গ দাঁত দিয়ে কেটে দেয়। গুরুতর আহত অবস্থায় স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে ৮টি সেলাই পড়েছে। স্বামীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই গৃহবধূকে আটক করেছে।