পৈতৃক সম্পত্তির বিবাদ! আপন কাকিমার হাতেই নৃশংসভাবে খুন হল ভাইপো, গ্রামজুড়ে আতঙ্ক
October 7, 2025
October 21, 2025

উত্তরপ্রদেশের বরেলিতে পৈতৃক জমি বিবাদের জেরে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ভুটো থানা এলাকার মুয়ডি খুর্দকলা গ্রামে কাকিমা অনিতা দেবী তাঁর ২৯ বছর বয়সী ভাইপো উমাকান্তকে প্রকাশ্যে ছুরি মেরে হত্যা করেছেন বলে অভিযোগ। পুলিশ অভিযুক্ত কাকিমাকে গ্রেফতার করেছে এবং তিনি খুনের কথা স্বীকারও করেছেন।