সঞ্জয় লীলা ভনসালির ‘বৈজু বাওরা’ থেকে বাদ রণবীর সিং? জায়গা নিলেন রণবীর কপূর!
October 7, 2025

দীর্ঘ দুই দশক ধরে প্রস্তুতিতে থাকা সঞ্জয় লীলা ভনসালির বহু প্রতীক্ষিত ছবি ‘বৈজু বাওরা’-তে বড় রদবদল। প্রথমে মুখ্য চরিত্রের জন্য অভিনেতা রণবীর সিং-এর নাম শোনা গেলেও, এবার পরিচালকের প্রথম পছন্দ নাকি রণবীর কপূর। মিউজিক্যাল ঘরানার এই ছবিতে ভনসালির মনে হয়েছে রণবীর কপূরই অধিক মানানসই; তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, কিন্তু বলিউডে জল্পনা তুঙ্গে।