রাতে মদ্যপান করেছেন, কত ঘণ্টা পর শরীর থেকে অ্যালকোহল দূর হবে, জানুন সুস্থ থাকার টিপস
October 6, 2025
October 7, 2025

মদ্যপানের পরই রক্তপ্রবাহের মাধ্যমে অ্যালকোহল মস্তিষ্কে পৌঁছে নেশা তৈরি করে এবং মস্তিষ্ক, লিভার, কিডনি, ও ফুসফুসের মতো অঙ্গের ক্ষতি করতে থাকে। যদিও প্রতিটি ‘স্ট্যান্ডার্ড ড্রিঙ্ক’ শরীর থেকে মেটাবোলাইজ করতে লিভারের প্রায় এক ঘণ্টা সময় লাগে, এই সময়কাল ব্যক্তিবিশেষে ওজন, লিঙ্গ এবং বিপাক হারের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। সাধারণ প্রস্রাব পরীক্ষাতেও মদ্যপানের ১২ ঘণ্টা পর পর্যন্ত অ্যালকোহল শনাক্ত করা যায়, তাই সুস্থ থাকতে শরীর থেকে অ্যালকোহল সম্পূর্ণরূপে বেরোনোর সময়সীমা জেনে রাখা অত্যন্ত জরুরি।