কেন নেতৃত্ব খোয়ালেন রোহিত! বিশ্বকাপজয়ী কোচের নির্দেশেই কি বিরাট সিদ্ধান্ত?
October 7, 2025

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হল রোহিত শর্মাকে। প্রধান নির্বাচক অজিত আগরকর জানান, ভিন্ন ফরম্যাটে ভিন্ন অধিনায়কের কৌশল হিসেবে শুভমন গিলকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, কোচ গৌতম গম্ভীরের পরামর্শেই এই বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে এখন গিল টেস্ট ও ওয়ানডেতে এবং সূর্যকুমার যাদব টি-টোয়েন্টিতে দলের নেতৃত্ব দেবেন।