মিজোরামে আবিষ্কার নতুন বাদুড়ের প্রজাতি! কেন চমকে উঠছেন বিজ্ঞানীরা?
October 7, 2025

মিজোরামের দুটি স্থানে বিজ্ঞানীরা সম্প্রতি সোনালী চুলের নল-নাকওয়ালা বাদুড়ের এক নতুন প্রজাতির সন্ধান পেয়েছেন, যা ভারত ও সমগ্র দক্ষিণ এশিয়ার বাদুড় বৈচিত্র্যে এক উল্লেখযোগ্য সংযোজন। শিলংয়ের জুলজিক্যাল সার্ভের গবেষক উত্তম শইকীয়া কর্তৃক আইজলে এই বিরল আবিষ্কারের ফলে ভারতে বাদুড়ের স্বীকৃত প্রজাতির সংখ্যা বর্তমানে ১৩৬-এ উন্নীত হয়েছে, যা জীববৈচিত্র্যের মানচিত্রে নতুন দিগন্ত খুলে দিল।