অক্ষয় কুমারের মেয়ের সঙ্গে যা ঘটল গেমে, শুনলে আঁতকে উঠবেন

নিজ বাড়িতে অনলাইন গেমে মেয়ের সঙ্গে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন অভিনেতা অক্ষয় কুমার। মুম্বই পুলিশের একটি অনুষ্ঠানে অক্ষয় জানান, তাঁর মেয়ে একটি অনলাইন গেম খেলার সময় অপরপ্রান্ত থেকে এক অচেনা ব্যক্তি তাকে লিঙ্গ পরিচয় জিজ্ঞাসা করে। মেয়ে সরলভাবে ‘ফিমেল’ লিখতেই সেই ব্যক্তি তৎক্ষণাৎ নগ্ন ছবি পাঠানোর ভয়ংকর অনুরোধ জানায়।

এই অস্বস্তিকর পরিস্থিতিতে অক্ষয় কুমারের মেয়ে দ্রুত গেমটি বন্ধ করে দেয় এবং গোটা ঘটনাটি তার মাকে জানায়। সাইবার দুনিয়ায় শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই সুপারস্টার বলেন, অল্প বয়স থেকেই বাচ্চাদের ইন্টারনেট ব্যবহারের সময় সতর্ক থাকতে এবং অপরিচিতদের থেকে আসা এমন বার্তা বা অনুরোধ উপেক্ষা করতে শেখানো অত্যন্ত জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *