না খাবে নিজে, না খেতে দেবে: কুকুরের এক কাণ্ডে বিন্দুমাত্র শিকার জুটলো না বিড়ালের
October 7, 2025

ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি মজাদার ভিডিওতে দেখা যাচ্ছে, শিকারি এক বিড়াল অতি সন্তর্পণে একটি কবুতরকে লক্ষ্য করে ঘাপটি মেরেছিল। চূড়ান্ত আক্রমণের ঠিক মুহূর্তে এক কুকুর পিছন থেকে এসে বিড়ালটিকে উত্যক্ত করে। এতেই শিকারের মুহূর্তটি নষ্ট হয়ে যায়। শান্তি ভঙ্গ হওয়ায় কবুতরটি উড়ে পালায় এবং বিড়ালের শিকার ধরার তৈরি করা পুরো পরিকল্পনাটি ব্যর্থ হয়ে যায়।