বাড়ি বা ব্যাঙ্কে কতটা সোনা রাখলে বিপদ, আয়কর নোটিশ এড়াতে সীমা জানুন
October 6, 2025
October 7, 2025

সোনা কেনা বা জমানোর ক্ষেত্রে পুরুষ, বিবাহিত ও অবিবাহিত মহিলাদের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন আইনি সীমা। আয়কর বিভাগের নিয়ম অনুযায়ী, বৈধ প্রমাণ বা বিল ছাড়া বিবাহিত মহিলারা ৫০০ গ্রাম, অবিবাহিত মহিলারা ২৫০ গ্রাম এবং পুরুষরা ১০০ গ্রাম পর্যন্ত সোনা বাড়িতে মজুত রাখতে পারেন। এই সীমার বেশি সোনা থাকলেই আয়কর দপ্তরের নজরদারি, তাই আইন মেনে সোনা রাখা জরুরি।