সন্তান জন্ম দিতে বাপের বাড়ি ছিলেন স্ত্রী, এই সুযোগে শ্বশুরের সঙ্গে জামাইয়ের ‘প্রেম’! ঘটনায় তোলপাড় সোশ্যাল মিডিয়ায়

মালয়েশিয়ায় এক চাঞ্চল্যকর ঘটনায় নিজের শ্বশুরের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছেন এক জামাই। সম্প্রতি, ফেসবুকের ‘কিসাহ রুমাহ টাংগা’ পেজে নাম গোপন রেখে ওই ব্যক্তি দাবি করেন, স্ত্রীর প্রসবের পর তিনি বাপের বাড়িতে থাকাকালীনই শ্বশুরের সঙ্গে ঘনিষ্ঠতা শুরু হয়। ঘর পরিষ্কার করার সময় শ্বশুর তাকে ‘সেক্সি’ বলে সম্বোধন করেন এবং ধীরে ধীরে সেই সম্পর্ক শারীরিক রূপ নেয়। ৫ মাসের চেপে রাখা শারীরিক ইচ্ছার কাছে হার মেনে তিনি তিনবার শ্বশুরের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন বলেও পোস্টে উল্লেখ করেন। বর্তমানে শ্বশুর আরও একবার দেখা করার জন্য চাপ দিচ্ছেন এবং এই অস্বাভাবিক সম্পর্ক থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন বলে জানিয়েছেন ওই ব্যক্তি। এই ঘটনাটি প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে, যদিও অনেকে এর সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন।