১৫ দিন স্বামী, ১৫ দিন প্রেমিকের সঙ্গে! স্ত্রীর অদ্ভুত দাবিতে কী করলেন স্বামী?
October 7, 2025

উত্তর প্রদেশের রামপুরে এক বিবাহিত মহিলা পঞ্চায়েতের সামনে চমকপ্রদ দাবি পেশ করেছেন। পার্শ্ববর্তী গ্রামের এক যুবকের সঙ্গে সম্পর্ক থাকায় তিনি ঠিক ১৫ দিন স্বামীর সঙ্গে এবং বাকি ১৫ দিন প্রেমিকের সঙ্গে থাকতে চেয়েছেন। বারবার পালিয়ে যাওয়ার ঘটনায় পঞ্চায়েত বসলে মহিলাটি এই অদ্ভুত প্রস্তাব দেন। স্ত্রীর এমন দাবি শুনে স্বামী হাতজোড় করে তাঁকে ক্ষমা করে প্রেমিকের সঙ্গেই থাকার অনুমতি দিয়ে বাড়ি ফিরে আসেন।