বিয়ের একদিন আগেই ঘনিষ্ঠতা, প্রাক্তনের সন্তানের মা হতে চান নববধূ! স্বামীর কাছে ফাঁস হলো গোপন রহস্য
October 7, 2025

মানসিক স্বাস্থ্য থেরাপিস্ট কিসান সিং এক ক্লায়েন্টের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন, যেখানে বিয়ের কয়েক মাস পর এক দম্পতি জানতে পারেন যে নতুন বউ অন্তঃসত্ত্বা। হঠাৎই বরের কাছে স্ত্রীর প্রাক্তন প্রেমিকের ফোন আসে, যিনি দাবি করেন যে বিয়ের ঠিক আগের দিনই তাদের শারীরিক ঘনিষ্ঠতা হয় এবং গর্ভের সন্তানটি তাঁরই। এই অপ্রত্যাশিত ঘটনাটি নবদম্পতির জীবনে চরম ঝড় তোলে, এবং পরে স্ত্রী স্বীকার করেন যে সন্তানটি তাঁর প্রাক্তন প্রেমিকেরই।