৫,৫০০ টাকায় রাজধানী এক্সপ্রেসের বিলাসবহুল যাত্রা, যাত্রী অভিজ্ঞতা শেয়ার করতেই তোলপাড়!
October 6, 2025
October 7, 2025

মুম্বই থেকে দিল্লিগামী তেজস রাজধানী এক্সপ্রেসের ফার্স্ট এসি (1AC) কুপের ৫,৫০০ টাকার বিলাসবহুল যাত্রা এবং সুযোগ-সুবিধার একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে। এক যাত্রী তার ব্যক্তিগত কুপ, বিনামূল্যে অসংখ্য খাবার, ঝকঝকে বাথরুম ও পুরো অভিজ্ঞতাটি ভিডিওতে তুলে ধরলে তা ৫০ লক্ষের বেশি ভিউ পেয়েছে। যদিও এত টাকা খরচ করার পর ভিডিওর কমেন্ট সেকশনে নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, একই দামে ট্রেনে না গিয়ে বিমানে ভ্রমণ করা যেত।