৯ বছরের সংসার ভেঙে প্রেমিকের হাত ধরলেন স্ত্রী! দুই সন্তান রেখে স্বামীর হাতেই সম্পন্ন হলো বিয়ে
October 7, 2025

উত্তর প্রদেশের সন্ত কবীরনগরে এক বিস্ময়কর ঘটনায় ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে দুই সন্তানকে স্বামীর কাছে রেখে তাঁর প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এক মহিলা। জানা গেছে, মহিলাটির স্বামী তাঁর স্ত্রীকে খুশি মনেই তাঁর প্রেমিকের হাতে তুলে দেন এবং নিজে দাঁড়িয়ে থেকে মন্দিরে তাঁদের বিয়ে দেন। সমাজ ও পরিবারের কাছে এ এক অন্য বার্তা, যেখানে স্বামী তাঁর স্ত্রীর ইচ্ছাকে সম্মান জানিয়ে দুই সন্তানের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন।