৫ লাখ টাকায় ১৫ বছরের মেয়েকে বিক্রি! বাবা-পিসি গ্রেফতার, সামনে এল ভয়ঙ্কর ‘কনে’ ব্যবসার ফাঁদ
October 7, 2025

তেলেঙ্গানার পুরোনো হায়দ্রাবাদ শহরে দরিদ্র পরিবারের নাবালিকা মেয়েদের বিপুল অঙ্কের টাকার বিনিময়ে আরব শেখদের কাছে ‘কনে’ হিসেবে বিক্রি করার এক রমরমা ব্যবসা চলছে। সম্প্রতি এক ১৫ বছরের কিশোরীকে তার বাবা ও পিসি ৫ লক্ষ টাকার বিনিময়ে এক ওমানি শেখের সঙ্গে বিয়ে দিয়ে বিদেশে পাঠিয়ে দিলে, সে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরতে আকুতি জানায়। কেন্দ্রীয় মন্ত্রীদের হস্তক্ষেপে পুলিশ কিশোরীর বাবা ও পিসিকে গ্রেপ্তার করেছে, যা এই চুক্তিবদ্ধ ‘নিকাহ’ বা মানব পাচার চক্রের ভয়াবহ চিত্র প্রকাশ্যে এনেছে।