হানিমুনে ‘অসুখী’ স্ত্রী, ৯০ লাখের খোরপোশ চাইলেন, আদালতের রায় শুনে চোখ কপালে
October 6, 2025
October 7, 2025

তেলেঙ্গানা হাইকোর্ট সম্প্রতি বিবাহবিচ্ছেদ মামলায় স্ত্রীর এককালীন ৯০ লাখ টাকা খোরপোশের দাবি খারিজ করে দিয়েছে। স্ত্রীর অভিযোগ ছিল, তাঁর স্বামী ফুলসজ্জা ও দু’বারের হানিমুনেও শারীরিক সম্পর্কে অক্ষম ছিলেন। আদালত সমস্ত মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখে জানায়, স্বামীর মিলনে অক্ষমতার সপক্ষে জোরালো কোনও প্রমাণ মেলেনি। বিচারপতিরা আরও প্রশ্ন তোলেন, শারীরিক সম্পর্ক না হলে বিয়ের পাঁচ বছর পর কেন তালাকের আবেদন করলেন স্ত্রী, যা আদালতের কাছে সন্দেহজনক মনে হয়েছে। ফলে, নিম্ন আদালতের রায় বহাল রেখে হাইকোর্ট স্ত্রীর দাবি বাতিল করে দিয়েছে।