হাতপাম্পে জল নয়, ঝাঁকে ঝাঁকে মাছ! রহস্যময় ঘটনার সাক্ষী এই গ্রাম
November 19, 2025

টানা বৃষ্টির জেরে উত্তরপ্রদেশের জামসদা গ্রামে ঘটে চলেছে এক অদ্ভুত ঘটনা— হাতপাম্প ও টিউবওয়েল পাম্প করলেই জলের বদলে লাফিয়ে বেরিয়ে আসছে সিঙি, তেগনা-সহ নানা প্রজাতির মাছ। গত দুই দিন ধরে কমপক্ষে ২০-২৫টি বাড়ি থেকে মাছ বেরোনোর এমন বিরল দৃশ্য দেখতে এখন ভিড় করছেন আশপাশের গ্রামের কৌতূহলী মানুষজন, তবে এই ঘটনায় গ্রামের পানীয় জল দূষিত হয়ে পড়ায় স্থানীয়রা বাধ্য হচ্ছেন কিনে আনা জল ব্যবহার করতে।