হাঁটু জল ভেঙে চলছে যাতায়াত, ঘাটালে বন্যা যেন এখন বারো মাসের দুর্ভোগ
October 6, 2025
October 7, 2025

নিম্নচাপের জেরে ফের লাগাতার বৃষ্টি, ডিভিসি-র ছাড়া জল ও শিলাবতী নদীর জলস্তর বাড়ায় আবার প্লাবিত হলো ঘাটাল পৌর এলাকা। পৌরসভার একাধিক ওয়ার্ডে বন্যার জল ঢুকে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঝুঁকিপূর্ণভাবে জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে মানুষকে। বারবার একই ঘটনার পুনরাবৃত্তিতে জনজীবন স্তব্ধ, বিশেষ করে চাষিদের ফসল নষ্ট হওয়ায় মাথায় হাত। চলতি মরশুমে এই নিয়ে প্রায় নয় বার প্লাবনের সম্মুখীন হলো ঘাটালবাসী, যা তাদের জল-যন্ত্রণা আরও বাড়িয়ে দিল।