স্ত্রীর ‘রাতে না আসার’ নির্দেশ! সকালে ফিরেই ভয়ঙ্কর দৃশ্য, স্বামীর পায়ের তলা থেকে মাটি সরে গেল
October 8, 2025

মুরাদাবাদে প্রেম-সংক্রান্ত বিবাদের জেরে চার সন্তানের জননী এক মহিলাকে বাড়িতে ঢুকে শ্বাসরোধ করে খুন করল প্রেমিক। নিহতের স্বামীর নির্দেশ ছিল, ‘রাতে এসো না, সকালে এসো।’ সকালে ফিরেই তিনি জানতে পারেন, অভিযুক্ত যুবক আসলাম খান ওরফে আসলাম আনসারি সন্তানদের নিচে একটি ঘরে আটকে রেখে উপরের ঘরে তাঁর স্ত্রীকে হত্যা করেছে। ঘটনার পরই পালিয়ে যায় আসলাম। পুলিশ তাকে ধাওয়া করে এবং গুলি বিনিময়ের পর গ্রেফতার করে।